Tuesday 14 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহিপুরে অবৈধ বেহুন্দী জাল ও সামুদ্রিক মাছসহ ট্রলার জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২৬ ২০:৪৬

জব্দ হওয়া ট্রলার ও জাল।

পটুয়াখালী: পটুয়াখালীর মৎস্যবন্দর মহিপুরে অবৈধ বেহুন্দী জাল ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছসহ একটি আর্টিসানাল ট্রলিং ট্রলার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি)।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ এপ্রিল ২০২৬ তারিখ সোমবার রাত সাড়ে ১০টায় কোস্ট গার্ড স্টেশন নিজামপুর কর্তৃক পটুয়াখালীর মহিপুর থানাধীন শিববাড়িয়া নদী-সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে প্রায় ৩ লক্ষ টাকা মূল্যের ছয়টি অবৈধ বেহুন্দী জাল ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছসহ একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়।’

বিজ্ঞাপন

জব্দকৃত ট্রলিং বোট, সামুদ্রিক মাছ ও জালের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে তিনি আরও জানান, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।