Tuesday 14 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেন্ট মার্টিনে গাঁজা ও বিদেশি মদসহ ১০ জন আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২৬ ১৪:৩১ | আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ১৪:৩২

জব্দ হওয়া গাঁজা ও মদসহ আটক হওয়া ব্যক্তিরা।

কক্সবাজার: কক্সবাজারের সেন্ট মার্টিনে অভিযান চালিয়ে গাঁজা ও বিদেশি মদসহ ১০ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি)।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৩ এপ্রিল) বিকেল ৫টার দিকে কোস্ট গার্ড স্টেশন সেন্ট মার্টিন ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি সন্দেহজনক নৌকায় তল্লাশি চালিয়ে ৩ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও আট বোতল বিদেশি মদ জব্দ করা হয়। পাশাপাশি ওই নৌকায় থাকা ১০ জনকে আটক করা হয়।

বিজ্ঞাপন

আটক ব্যক্তিরা হলেন—উখিয়ার জালিয়াপালং এলাকার সুর মোহাম্মদ, মাহমুদুল হক, রফিক, মো. আব্দুর রশিদ ও জোবায়ের, বাহারছড়ার শাপলাপুর এলাকার আবু হানিফ ও সৈয়দ করিম, চট্টগ্রামের গহিরা এলাকার মো. ইউসুফ, বাঁশখালীর জলদেহী এলাকার জাহাঙ্গির আলম এবং রামুর শহিদুল্লাহ।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ‘জব্দ করা মাদকদ্রব্য, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

তিনি আরও বলেন, ‘মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

বিজ্ঞাপন

বৈশাখে স্নিগ্ধ অপু বিশ্বাস
১৪ এপ্রিল ২০২৬ ১৭:৪৬

আরো

সম্পর্কিত খবর