Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টেকনাফে প্রায় ৯ লাখ ইয়াবা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২৬ ১৯:২৬

উদ্ধার হওয়া ইয়াবা।

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ সীমান্তে অভিযান চালিয়ে ৮ লাখ ৫৯ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।

শনিবার (১১ এপ্রিল) ভোররাতে বিশেষ প্রযুক্তির সহায়তায় টেকনাফের হ্নীলা ইউনিয়নের নাফ নদীসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।

বিকেলে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে অধিনায়ক কর্নেল মো. জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে উপঅধিনায়ক ইশতিয়াক আহমেদ বলেন, ‘রাত আনুমানিক আড়াইটার দিকে একটি চোরাকারবারি দলের নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করার তথ্য পেয়ে হ্নীলা বিওপির একটি টহলদল ঘটনাস্থলে অবস্থান নেয়। টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১৩টি পোটলার ভেতরে জলরোধী প্যাকেটে মোড়ানো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। তবে দীর্ঘসময় অভিযান চালিয়েও কাউকে আটক করা সম্ভব হয়নি।’

বিজ্ঞাপন

৬৪ বিজিবি’র অধিনায়ক কর্নেল জহিরুল ইসলাম বলেন, ‘সীমান্তে মাদক চোরাচালান রোধে নজরদারি জোরদার করা হয়েছে। একইসঙ্গে মাদক পাচারে জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।’

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর