Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রামেকে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৯ এপ্রিল ২০২৬ ১৯:৪২

রাজশাহী: মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ২৭ শিশু একই উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শঙ্কর কে. বিশ্বাস মিডিয়া সেলের মাধ্যমে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

ডা. শঙ্কর জানান, গত ২৪ ঘণ্টায় হামের সন্দেহভাজন উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ২৭ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২৪ জন রোগী। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, বর্তমানে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে ১৩২ জন। এখন পর্যন্ত এই উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে মোট ভর্তি হয়েছে ৪৭৯ জন রোগী। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মোট ৫০ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর