Tuesday 10 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

নওগাঁয় ৮৫টি হারানো মোবাইল ফেরত দিল পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডন্ট
৮ এপ্রিল ২০২৬ ১২:২৮ | আপডেট: ৮ এপ্রিল ২০২৬ ১৩:৩৬

হারানো মোবাইল মালিকের হাতে তুলে দেওয়া হচ্ছে।

নওগাঁ: নওগাঁ জেলা পুলিশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), ক্রাইম ও জেলা গোয়েন্দা শাখার উদ্যোগে হারিয়ে যাওয়া ৮৫টি মোবাইল ফোন উদ্ধার করে তা মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

তিনি উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন। এ সময় অনেকেই হারানো মোবাইল ফিরে পেয়ে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির এই যোগে মোবাইল মানুষের অত্যান্ত প্রয়োজনীয় একটি জিনিস। মোবাইল এখন মানুষের জীবনসঙ্গী। জেলা পুলিশের অক্লান্ত প্রচেষ্টায় বিভিন্নভাবে মিসিং হয়ে যাওয়া মোবাইলসমূহ প্রকৃত মালিকের কাছে ফেরত দিতে পারায় জেলা পুলিশ অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতে নওগাঁ জেলা পুলিশ হারানো মোবাইল উদ্ধারে আরো তৎপরতা বৃদ্ধি করবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর