চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে স্কুলে সংঘটিত চুরির ঘটনার রাতেই চোরকে আটক এবং চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, জেলার নবাবগঞ্জ পৌর এলাকার ইউনাইটেড স্ট্যান্ডার্ড স্কুলের মাল্টিমিডিয়া কক্ষ থেকে অজ্ঞাতনামা চোর চক্র ৩টি ৪০ ইঞ্চি জেভিসিও (JVCO) স্মার্ট ওয়াল টিভি, আইপিএসের ব্যাটারি ও মেশিনসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। এতে প্রায় ৬০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়।
ঘটনার পরপরই সদর মডেল থানায় মামলা দায়ের করা হলে পুলিশ অভিযান শুরু করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার রাত ১১টায় শহরের খামার এলাকা থেকে এক আসামিকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপর আসামিকেও গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া দুইটি স্মার্ট টিভি উদ্ধার করা হয়। পরবর্তীতে আদালতে সোপর্দ করা হলে এক আসামি চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেন। মঙ্গলবার (৭ এপ্রিল) তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়।
থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইন চার্জ) জানায়, মামলার তদন্ত চলমান রয়েছে এবং বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত আছে। উদ্ধার হওয়া মালামালের মোট আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ১০ হাজার টাকা।