Tuesday 07 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৬ ১৫:৪৮ | আপডেট: ৭ এপ্রিল ২০২৬ ১৬:০৫

আটক যুবক।

নওগাঁ: নওগাঁয় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে গোলাম মোস্তফা রাব্বি (২৭) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (৬ এপ্রিল) রাতে সদর উপজেলার কাদোয়া (উত্তরপাড়া) গ্রামের নিজ বাড়িতে থেকে তাকে আটক করা হয়।

আটক গোলাম মোস্তফা রাব্বি ওই গ্রামের হাফিজার রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ শহরের একটি বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী স্কুল শেষে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সড়কে তাকে একা পেয়ে সড়কে গোলাম মোস্তফা রাব্বি নামে ওই যুবক মোটরসাইকেল নিয়ে গতি রোধ করে ওই ছাত্রীর গায়ে হাত দেয় এবং ব্যাড টাচ করে দ্রুত চলে যায়। তারপর থেকেই ছাত্রীটি মানসিক বিষণ্নতায় ভুগতে থাকে। বিষয়টি পুলিশ জানতে পারলে সড়কের বিভিন্ন সিসিটিভি ফুটেজ ব্যবহার করে প্রথমে মোটরসাইকেলটি শনাক্ত করে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় রাতেই অভিযান চালিয়ে ওই যুবককে আটক করা হয়। এছাড়া মোটরসাইকেলটি জব্দ করা হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘সোমবার সন্ধ্যায় বিষয়টি জানতে পারি। পরে তাৎক্ষণিক গুরুত্ব সহকারে আসামি শনাক্ত করে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়। ভুক্তভোগীর মা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত বিষয়টি স্বীকার করেছে। ভবিষ্যতেও ইভটিজিংকারীদের পুলিশ কঠোর হস্তে দমন করবে।’

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর