Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৫ এপ্রিল ২০২৬ ১৮:০৭

কুষ্টিয়া: মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৬ মাস বয়সী রায়ান নামে আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ৪ জনে।

রোববার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৩ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। সে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের নদীরকুল এলাকার সোহাগের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম।

পরিবার সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে শিশুটির ঠান্ডা, জ্বর ও শরীরে লালচে ফোঁটা ফোঁটা দাগ দেখা দিয়েছিল। এরপর রায়ানকে স্থানীয় এক চিকিৎসকের পরামর্শে চিকিৎসা দেওয়া হচ্ছিল। তবে অবস্থার অবনতি হলে তাকে আজ সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিকেল সাড়ে ৩ টার দিকে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

কুষ্টিয়া সিভিল সার্জন অফিস জানায়, কুষ্টিয়া জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন ২০ জন রোগী হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এখন পর্যন্ত জেলায় ৩২০ জন রোগীর হাম সংক্রমণ শনাক্ত হয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ২৩০ জন ভর্তি রয়েছে। এর মধ্যে ৪ জন শিশুর মৃত্যু হয়েছে এবং ৫-৬ জন শিশুর অবস্থা আশংকাজনক রয়েছে।

বিজ্ঞাপন

শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী
২১ আগস্ট ২০২৬ ২০:০৪

আরো

সম্পর্কিত খবর