Friday 03 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে তেল ব্যবসা সংক্রান্ত অবৈধ কার্যক্রমে ২ ব্যবসায়ীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২৬ ২১:৩৩

অভিযানের সময়কার চিত্র।

টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে অবৈধভাবে মিনি ফিলিং স্টেশন পরিচালনা, অবৈধভাবে তেল মজুত ও অতিরিক্ত দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে মোট ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে জেলার ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী বাজার এলাকায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও উপজেলা নির্বাহী কর্মকর্তা।

ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান জানান, গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে গোবিন্দাসী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাইফ এন্টারপ্রাইজের ভেতর অবৈধভাবে মিনি ফিলিং স্টেশন পরিচালনা ও অতিরিক্ত দামে তেল বিক্রির অপরাধে ৫০ হাজার টাকা এবং মাসুদ মেশিনারিজে অবৈধভাবে ৪ হাজার ৬২০ লিটার জ্বালানি তেল মজুত রাখায় ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের (টাঙ্গাইল) সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল, এনএসআই’র সহকারী পরিচালক রাফিউর রহমান খান ও ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) মো. সাব্বির রহমানসহ গণমাধ্যমকর্মীরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর