চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় র্যাবের অভিযানে ৪৬ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণপাড়া এলাকার একটি বাড়িতে বিপুল পরিমাণ গাঁজা মজুতের তথ্য পেয়ে র্যাব-৫’র একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় বাড়িটি তল্লাশি করে ৪৬ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন জাহিদুল ইসলাম (২৬), মোশারফ হোসেন (১৯) ও এমডি মনিরুল ইসলাম (১৯)। তারা সবাই দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৫ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।