Thursday 02 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২৬ ১১:২৪

জরিমানা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

কুষ্টিয়া: কুষ্টিয়ায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বুধবার (১ এপ্রিল) দুপুরে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদফতরের সহকারী পরিচালক মাসুম আলী।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ও ৪৫ ধারায় কাটাইখানা মোড়ের প্রিন্স ইলেকট্রনিক ৫ হাজার টাকা এবং একতারা মোড়ের আলিফ আখলাক স্টোরকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় র‍্যাব ও পুলিশ সদস্যরা অভিযানে সহায়তা করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পরিচালক মাসুম আলী বলেন, ভোক্তাদের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর