Wednesday 08 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোরে ১১ হাজার লিটার জ্বালানি তেল মজুত, লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৬ ১৫:৪৯ | আপডেট: ৩১ মার্চ ২০২৬ ১৫:৫১

অভিযান পরিচালনা করছে ভ্রাম্যমাণ আদালত। ছবি: সংগৃহীত।

নাটোর: নাটোরের সিংড়া উপজেলায় অবৈধভাবে ১১ হাজার লিটার জ্বালানি তেল মজুত করায় এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা অথবা অনাদায়ে দুই মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩০ মার্চ) বিকেল তিনটার দিকে অভিযান চলাকালে বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় মেসার্স আশা ট্রেডার্স এর স্বত্বাধিকারী আলতাফ শেখকে এ শাস্তি দেওয়া হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত জানান, চলমান জ্বালানি তেল সংকটের মাঝে অবৈধভাবে তেল মজুত করার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শেরকোল বাজারে মেসার্স আশা ট্রেডার্সে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখান থেকে অবৈধভাবে মজুদ করা ৪৯ ব্যারেল ডিজেল, ৫ ব্যারেল অকটেন, ২ ব্যারেল পেট্রোল এবং ২ ব্যারেল লুব্রিক্যান্ট পাওয়া যায়। সব জ্বালানি তেল মিলিয়ে সেখানে ১১ হাজার লিটারের বেশি জ্বালানি তেল পাওয়া যায়।

বিজ্ঞাপন

সেইসঙ্গে মজুত করা তেল ৭ দিনের মধ্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়। তিনি আরও জানান, এই জ্বালানি তেল বিক্রির জন্য প্রশাসনের পক্ষ থেকে অফিসার নিয়োগ করা হবে।

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে আজ স্বস্তি
৮ জুলাই ২০২৬ ১০:০৪

আরো

সম্পর্কিত খবর