Wednesday 01 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামালপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৩০ মার্চ ২০২৬ ১৭:৪৪

জামালপুর: জেলায় স্ত্রীকে হত্যা মামলার রায়ে স্বামীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ আদালত।

ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম সোমবার (৩০ মার্চ) দুপুরে এ আদেশ দেন।

রাষ্ট্র পক্ষের কৌসুলি অ্যাডভোকেট ফজলুল হক জানান, দেওয়ানগঞ্জ উপজেলার বেলুয়ারচরের মো. আমজলের পুত্র আমিনুল ইসলাম বকশীগঞ্জ উপজেলার টালিয়াপাড়ার সুরুজ মিয়ার কন্যা সুজানা আক্তারকে বিয়ে করে। বিয়ের সময় যৌতুক নিলেও পরবর্তীতে আরো ২০ হাজার টাকা যৌতুক না পেয়ে ২০২২ সালের ২৪ এপ্রিল স্ত্রীকে শারীরিক নির্যাতন করে।

গুরুতর আহত স্ত্রীকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পরদিন তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পিতা সুরুজ মিয়া বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় হত্যা মামলা দায়ের করে।

বিজ্ঞাপন

১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামী আমিনুল ইসলামের উপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত। জরিমানার অর্থ নিহতের বাবা ও মাকে পরিশোধের আদেশও দেওয়া হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর