Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়ায় পার্থ হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৬ ১৭:১২

বিচার দাবি করে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী।

কুষ্টিয়া: কুষ্টিয়ায় পার্থ নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী।

সোমবার (৩০ মার্চ) সকাল ১১টার দিকে শহরের জুগিয়া পালপাড়া এলাকায় কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভকারীরা মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচির মাধ্যমে দ্রুত হত্যাকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে সৃষ্টি হয় তীব্র যানজট। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিলে প্রায় এক ঘণ্টা পর স্বাভাবিক হয় যান চলাচল।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ৫ মার্চ পূর্বশত্রুতার জেরে পার্থকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে কিশোর গ্যাংয়ের সদস্যরা বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর