Friday 17 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় ৫ দফা দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৬ ১৬:১৪

রাজবাড়ীর মানববন্ধন কর্মসূচি।

রাজবাড়ী: দৌলতদিয়ায় বাস ডুবির ঘটনায় নিহতদের স্মরণে এবং নিরাপদ সড়কের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) বেলা ১১টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণের ব্যানারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা সড়কে নিরাপত্তা নিশ্চিতসহ ৫ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ, অদক্ষ চালক ও সহকারীদের দিয়ে গাড়ি চালানো নিষিদ্ধ, সড়ক দুর্ঘটনার জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি, আধুনিক ট্রাফিক ব্যবস্থা চালু এবং সড়কে নিরাপত্তা জোরদার করা।

বক্তারা বলেন, রাজবাড়ী জেলায় উন্নতমানের বাস সার্ভিসের অভাব রয়েছে। মালিক সমিতির কারণে এ রুটে ভালো মানের বাস চলাচল করতে পারে না। তারা রাজবাড়ীর সড়কে মানসম্মত বাস চলাচলের সুযোগ সৃষ্টি এবং দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দাবি জানান।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তব্য দেন রাজবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম. এ. খালেদ পাভেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার নেতা হাসিবুল ইসলাম শিমুলসহ স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষেরা। নিহত জোছনা বেগমের স্বজনরাও কর্মসূচিতে অংশ নেয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর