Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

নীলফামারীতে বাস-ট্রাক-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে আহত ১২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২৬ ১৮:৪৬ | আপডেট: ২৯ মার্চ ২০২৬ ১৮:৫৮

দুর্ঘটনা কবলিত বাস ট্রাক এবং অটোরিকশা।

নীলফামারী: নীলফামারীতে বাস, ট্রাক ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন।

রোববার (২৯ মার্চ) দুপুরে নীলফামারী-ডোমার মহাসড়ক শালমারা নিলাহাটী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ডোমার বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা নীলফামারীগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসের ধাক্কায় পাশে থাকা একটি অটোরিকশাও নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের নিচে পড়ে যায়। একইসঙ্গে বাসটিও নিচে পড়ে যায়।

দুর্ঘটনায় বাস ও অটোরিকশার যাত্রীসহ মোট ১২ জন গুরুতর আহত হন। ঘটনার পরপরই স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালে পাঠান। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বিজ্ঞাপন

দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেছেন ডোমার থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হাবিবুল্লাহ। তিনি বলেন, খবর পেয়ে ডোমার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনায় জড়িত বাস (বগুড়া-জ-০৪-০০৭১), ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-৬২২৫) ও অটোরিকশা জব্দ করে থানার হেফাজতে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর