Saturday 14 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

নরসিংদীতে পানিতে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৮ মার্চ ২০২৬ ২১:২৮

প্রতীকী ছবি

নরসিংদী: নরসিংদীর পলাশে পানিতে ডুবে ইয়াছির ইবনে সিহাব (১৯) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ মার্চ) বিকেলে উপজেলার গাজারিয়া ইউনিয়নের জয়পুরা গ্রামের একটি বিল থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহত ইয়াছির ইবনে সিহাব গজারিয়া গ্রামের ইউসূফ মোল্লার ছেলে। তিনি নরসিংদী আইডিয়াল কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থী।

পুলিশ জানায়, দুপুরে সিহাব এলাকার প্রতিবেশী ছোট ভাইদের নিয়ে বিলের পানিতে গোসল করতে নামে। গোসলের একপর্যায় সিহাব বিলের গভীর পানিতে তলিয়ে যায়। পরে তার সঙ্গিরা পাড়ে উঠে আশেপাশের লোকজনকে জানালে স্থানীয়রা ৯৯৯ জাতীয় জরুরি সেবা নম্বরে ফোন দেয়। পরে খবর পেয়ে টঙ্গি ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল প্রায় ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে সিহাবের মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের তথ্যমতে গভীর পানিতে তলিয়ে যাওয়ায় তার মৃত্যু হয়েছে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর