Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে সেপটিক ট্যাংক থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা খুন

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২৮ মার্চ ২০২৬ ১৭:৫৫ | আপডেট: ২৯ মার্চ ২০২৬ ১০:১১

ফরিদপুরে সেপটিক ট্যাংক থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার। ছবি: সংগৃহীত

ফরিদপুর: জেলার নগরকান্দায় সেপটিক ট্যাংক থেকে জামেলা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৮ মার্চ) দুপুরে নগরকান্দার রামনগর ইউনিয়নের রাধানগর পূর্বপাড়া গ্রামে নিজ বাড়ির পাশের সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

নিহত জামেলা বেগম ওই গ্রামের মৃত জমির ভুইয়ার স্ত্রী। তিনি একাই ওই বাড়িতে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, রাতের আঁধারে দুর্বৃত্তরা তাকে হত্যা করে সেপটিক ট্যাংকে ফেলে যায়।

নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসূল সামদানী আজাদ জানান, ঘটনাটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর