Wednesday 01 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোটরসাইকেলে তেল না থাকায় ট্যাংকি খুলে পাম্পে হাজির ২ যুবক

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৭ মার্চ ২০২৬ ২০:২২ | আপডেট: ২৮ মার্চ ২০২৬ ০১:০৫

নীলফামারী: জেলায় ২ যুবকের মোটরসাইকেলে তেল না থাকায় তেলের ট্যাংকি খুলে পাম্পে হাজির হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় ডোমার-নীলফামারী সড়কে মেসার্স আমেনা জননী ফিলিং স্টেশনে এমন দৃশ্য দেখা গেছে।

ট্যাংকি খুলে নিয়ে আসা যুবক লাবন্য রায় বলেন, তার মা ফ্যামিলি প্লানিং এর চাকরি করেন। মোটরসাইকেল চালিয়ে তার মা প্রতিদিন অফিস যান। তেল না থাকায় মোটরসাইকেল থেকে ট্যাংকি খুলে তেল নিতে তিনি বাধ্য হয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক যুবক জানায়, পাম্প থেকে কিছুটা দূরে মোটরসাইকেলের তেল শেষ হয়ে গেছে তার। পায়ে হেটে মোটরসাইকেল নিয়ে আসা অনেক কষ্টকর, তাই ট্যাংকি খুলে পাম্পে এসে তেল নিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

তবে উপস্থিত অনেকেই এভাবে তেল নেওয়াকে বেআইনি বলছেন। এ বিষয়ে পাম্প কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হননি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর