Friday 22 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদ্মা নদীতে ডুবে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৪ মার্চ ২০২৬ ২২:১৬

পাবনা: পাবনায় পদ্মা নদীতে ডুবে আতিক খসরু নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার(২৪ মার্চ) সন্ধ্যায় স্থানীয়রা পাবনার সীমান্তবর্তী এলাকার শিলাইদহ ঘাটের প্রায় দেড় কিলোমিটার দূর থেকে তার মরদেহ উদ্ধার করে। নিহত আতিক পাবনা শহরের গোপালপুর মহল্লার আমির খসরুর দ্বিতীয় সন্তান।

পরিবার সূত্রে জানা যায় , মঙ্গলবার দুপুর তিনটার দিকে আতিফ তার বন্ধুদের নিয়ে পদ্মা নদীতে গোসল করতে যায়। এক পর্যায়ে আতিক পানিতে তলিয়ে যায়। বন্ধুরা অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে নদীপাড়ের মানুষদের সংবাদ দেয়। অনেক খোঁজাখুঁজি রাখ পর্যায় সন্ধ্যায় সাড়ে ৫টার দিকে স্থানীয়রা শিলাইদহ ঘাট থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে আতিকের মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর