Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝাউবাগান থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২৬ ১৮:৫০

কক্সবাজার: জেলার সমুদ্রসৈকতের কবিতা চত্বরসংলগ্ন ঝাউবাগান এলাকা থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঝাউবাগানের ভেতরে পড়ে থাকা একটি নবজাতকের মরদেহ দেখতে পেয়ে কয়েকজন পথচারী বিষয়টি পুলিশকে জানান। পরে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, উদ্ধার করা মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ছমিউদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কে বা কারা নবজাতকটিকে সেখানে ফেলে গেছে কিংবা কীভাবে মরদেহটি সেখানে এল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিজ্ঞাপন

ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান তিনি।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর