Saturday 18 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তোলা হয়েছে পদ্মায় ডুবে যাওয়া সেই বাস, ১৬ জনের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৬ মার্চ ২০২৬ ০০:৩৯ | আপডেট: ২৬ মার্চ ২০২৬ ০৯:৪০

রাজবাড়ী: জেলার দৌলতদিয়ায় ফেরিতে ওঠতে গিয়ে উলটে পদ্মা নদীতে ডুবে যাওয়া সৌহার্দ্য পরিবহনের বাসটি দীর্ঘ ৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযানে এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) রাত সোয়া ১১টার দিকে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ওই বাসটি নদীর তলদেশ প্রায় ৮০ ফুট নিচ থেকে ওপরে তুলে আনে।

এর আগে বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়া ঘাটের ৩ নম্বর পল্টুনে ফেরিতে উঠতে গিয়ে উলটে নদীতে ডুবে যায় বাসটি। বাসটিতে ৫০ জন যাত্রী ছিল বলে জানা গেছে ।

রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা বলেন, এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরো মরদেহ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার কাজ এখনও চলছে।

বিজ্ঞাপন

জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, এ ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি সরেজমিনে তদন্তপূর্বক আগামী ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

সারাবাংলা/এসএস