Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অতিরিক্ত ভাড়া নেওয়ায় ‘গোল্ডেন লাইন পরিবহন’-কে ৫০ হাজার টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ মার্চ ২০২৬ ০৮:৫৯

রাজবাড়ী: নির্ধারিত ভাড়ার চেয়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে গোল্ডেন লাইন পরিবহনের পক্ষে মো. আব্দুল্লা নামে এক সুপারভাইজারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে রাজবাড়ীর কালুখালী উপজেলার চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কুষ্টিয়া থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের এসিকোস বাসটি যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ৮০০ টাকার পরিবর্তে ১ হাজার ২০০ টাকা ভাড়ার আদায় করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় প্রশাসন। অভিযানের সময় বাসে থাকা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার সত্যতা পাওয়া যায়। পরে দায় স্বীকার করায় সুপারভাইজারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। যাত্রীরা এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করে নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন বলেন, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে এমন অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে কেউ নিয়ম ভাঙলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

সংসদে ৭ বিল পাস
৭ এপ্রিল ২০২৬ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর