Wednesday 01 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মসজিদে ঢুকে মুসল্লিকে ছুরিকাঘাত, যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২৬ ২৩:৫৯ | আপডেট: ২৫ মার্চ ২০২৬ ১২:১৯

কক্সবাজার: শহরের উত্তর টেকপাড়ায় একটি মসজিদে ঢুকে ছুরিকাঘাতের ঘটনায় এক মুসল্লি আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত এক যুবককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উত্তর টেকপাড়ার বায়তুশরফ জামে মসজিদে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এশার নামাজের আগে জায়নামাজ ও টুপি হাতে নিয়ে নুরুল আজিম নাহিদ নামে এক যুবক মসজিদে প্রবেশ করেন। শুরুতে তার আচরণ স্বাভাবিক থাকলেও হঠাৎ করে তিনি হাতে থাকা ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাতের চেষ্টা করেন। এতে মসজিদে উপস্থিত মুসল্লীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলার একপর্যায়ে পেশকারপাড়া এলাকার আক্তার হোসেন নামের এক মুসল্লির হাতে ছুরিকাঘাত লাগে। এতে তিনি আহত হন।

বিজ্ঞাপন

এ ঘটনার পরপরই অভিযুক্ত যুবক মসজিদের মিম্বারে উঠে ছুরি হাতে অঙ্গভঙ্গি করতে থাকেন। যা উপস্থিত লোকজনের মধ্যে আরও ভীতির সৃষ্টি করে। পরে স্থানীয় লোকজন ও পুলিশের সহযোগিতায় তাকে নিয়ন্ত্রণে এনে আটক করা হয়। আহত মুসল্লিকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

ঘটনার পর এলাকাজুড়ে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই যুবকে আটক করেছে।

এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ছমিউদ্দিন বলেন, ‘অভিযুক্ত যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর