Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

উৎসবমুখর পরিবেশে পঞ্চগড় জেলা কারাগারে বন্দিদের ঈদ উদ্‌যাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ মার্চ ২০২৬ ১৩:১৩

পঞ্চগড়: পবিত্র ঈদুল ফিতর সকালে শনিবার (২১ মার্চ) তালামুক্ত হওয়ার পর থেকে বন্দিদের মাঝে উৎসবমুখর পরিবেশে দেখা যায়। সকালের নাস্তা শুরু হয় সুস্বাদু পায়েস ও মুড়ি দিয়ে, সকাল ৯.৩০ মিনিটে, আনন্দঘন পরিবেশে ঈদের নামাজ পরেন বন্দিরা, নামাজ শেষে কারা বিভাগ এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।

তারপর বন্দিদের উদ্দেশ্যে কারা মহাপরিদর্শক সৈয়দ মো. মোতাহের হোসেন এর বিশেষ বাণী পড়ে শোনান কারাগারের জেলার জনাব মো. আখেরুল ইসলাম। বেলা ১২টায় জেলা ম্যাজিস্ট্রেট/ডিসি কারাগারে আসলে তাকে রিসিভ করেন জেলার ও কারাগারের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

দুপুরে বন্দিদের বিশেষ খাবার পরিবেশন করা হয়, কারাগারের জেলারের উপস্থিতিতে জেলা ম্যাজিস্ট্রেট নিজে কিছুক্ষণ বন্দিদের খাবার পরিবেশন করেন। পোলাও, গরুর মাংস, খাসির মাংস, মুরগীর রোস্ট, ডাল, সালাদ, মিস্টি ও পান, সুপারি খাবারের মেনুতে ছিলো। রাতে মাছ, আলুর দম আর সাদা ভাত রাখা হয়েছে বলে জেলার জানান।

বিজ্ঞাপন

জেলার জনাব মো. আখেরুল ইসলাম আরও জানান, শুধু বন্দি না, স্টাফদেরও বিশেষ খাবারের আয়োজন করেছে কারা অধিদফর, তাই তারাও আজ অনেক খুশি। সবমিলিয়ে চমৎকার পরিবেশে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে বন্দি ও স্টাফদের ঈদ-উল-ফিতর। সার্বিক ম্যানেজমেন্টে সন্তুষ্টি প্রকাশ করে জেলারকে ধন্যবাদ জানান জেলা ম্যাজিস্ট্রেট জনাব শুকরিয়া পারভীন।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর