Sunday 22 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ মার্চ ২০২৬ ১২:৫২ | আপডেট: ২২ মার্চ ২০২৬ ১২:৫৭

নাটোর: নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় জুলফিকার নামে এক প্রকৌশলী নিহত হয়েছে।

রোববার (২২ মার্চ) এ সড়ক দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানায়, ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রকৌশলী জুলফিকারের সোমবার (২৩ মার্চ) বিয়ের আয়োজন চলছিল।

সকালে বোন-দুলাভাইকে নিতে নিজেই প্রাইভেট কার চালিয়ে পাবনার দাশুড়িয়া থেকে নাটোরের বনপাড়ায় যাচ্ছিালেন। পথে বড়াইগ্রাম উপজেলার গড়মাটি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা।

এতে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে ট্রাকের নিচে ঢুকে যায়। ঘটনাস্থলেই নিহত হন জুলফিকার। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় পরিবারে চলছে শোকের মাতম।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর