Sunday 22 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের দিন আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ মার্চ ২০২৬ ১২:৩১

আলী আজগর ভূঁইয়া ওরফে খোকন মাস্টার।

নাটোর: নাটোরে ঈদের দিন শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় আলী আজগর ভূঁইয়া ওরফে খোকন মাস্টার (৫০) নামে এক আওয়ামী লীগ নেতা গুরুতর জখম হয়েছেন।

শনিবার (২১ মার্চ) সন্ধ্যা প্রায় ৭টার দিকে সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের হাজীগঞ্জ এলাকায় তার শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে।

আহত আলী আজগর ভূঁইয়া লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং শহরের শেরেবাংলা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক।

আহতের পরিবার জানায়, ঈদের নামাজ আদায় শেষে তিনি হাজীগঞ্জ এলাকায় তার শ্বশুর মজিবুর রহমানের বাড়িতে বেড়াতে যান। সন্ধ্যার দিকে যুবদল নেতা শাহীনের নেতৃত্বে সজীব, সাদ্দামসহ ১০-১৫ জনের একটি দল তার অবস্থান নিশ্চিত করে শ্বশুরবাড়িতে গিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। হামলার সময় বাড়িতে থাকা নারীদের লাঞ্ছিত করার অভিযোগও করা হয়েছে।

বিজ্ঞাপন

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

এবিষয়ে জানতে চাইলে হামলার অভিযোগ অস্বীকার করে লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শাহিন বলেন, যেহেতু রাজনীতি করি সে কারণে আমার ইউনিয়নের যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে দায় আমার উপর আসাটাই স্বাভাবিক। তবে এই হামলায় কে বা কারা করেছে আমি জানি না। ঘটনার সময় আমরা এলাকায় ছিলাম না।

এ বিষয়ে নাটোর সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, আহত ব্যক্তি আত্মগোপনে ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। শনিবার সন্ধ্যায় স্থানীয় কিছু দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

তিনি আরও জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগের পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর