Friday 20 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডুবতে থাকা জাহাজ থেকে ১৩ নাবিককে উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২৬ ২০:২৭

কক্সবাজার: চট্টগ্রামের সাঙ্গু গ্যাস ফিল্ডসংলগ্ন সমুদ্র এলাকায় তলা ফেটে ডুবতে থাকা একটি লাইটার জাহাজ থেকে ১৩ জন নাবিককে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার (২০ মার্চ) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর ৩টার দিকে কুতুবদিয়া থেকে পায়রা বন্দরগামী লাইটার জাহাজ ‘এমভি ইয়াছিন আরাফাত-১’ চট্টগ্রামের সাঙ্গু গ্যাস ফিল্ডসংলগ্ন সমুদ্র এলাকায় পৌঁছালে গ্রাউন্ডিংয়ের ফলে জাহাজটির তলা ফেটে যায় এবং পানি ঢুকে এটি সমুদ্রে আটকে পড়ে। এতে জাহাজে থাকা নাবিকরা বিপদের মুখে পড়েন। এ সময় কাছাকাছি অবস্থানরত ‘এমভি তাসনিম-২’ জাহাজটি প্রাথমিকভাবে নাবিকদের উদ্ধারের চেষ্টা চালায়। পরে এক ব্যক্তি কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১ এ বিষয়টি জানালে তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করে কোস্ট গার্ড।

বিজ্ঞাপন

অপারেশন সুরক্ষায় নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ ‘পোর্টে গ্র্যান্ডে’ ঘটনাস্থলে পৌঁছে বিশেষ উদ্ধার অভিযান পরিচালনা করে বিপর্যস্ত জাহাজ থেকে ১৩ জন নাবিককে জীবিত উদ্ধার করে। উদ্ধারকৃত নাবিকদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে তাদের লাইটার জাহাজটির মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জনসেবায় কোস্ট গার্ড সব সময় প্রস্তুত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

ঈদে এনসিপি নেতারা কে কোথায়
২০ মার্চ ২০২৬ ২০:৩৭

আরো

সম্পর্কিত খবর