Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধায় বাসচাপায় নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৬ ১৬:২০

গাইবান্ধা: গাইবান্ধা পলাশবাড়ীতে বাস চাপায় অজ্ঞাত এক মানসিক ভারসাম্যহীন নারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) পলাশবাড়ীর উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের ব্র্যাক মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ভোরবেলায় ব্র্যাক মোড় এলাকার সড়কে ওই নারী পার হচ্ছিলেন। এরই মধ্যে একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনা স্থলে নারীটি নিহত হয়। পরে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠায়। তবে স্থানীয়রা বলছেন নিহত নারী একজন মানসিক ভারসাম্যহীন।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) মশিউর রহমান বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে নিয়ে এসেছি। তবে এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর