Wednesday 18 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগেরহাটে পুলিশ সদস্যকে কুপিয়ে আসামি ছিনতাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৬ ২২:০৭

বাগেরহাট: বাগেরহাটের কচুয়ায় পুলিশ সদস্যকে কুপিয়ে নাদিম শেখ (৩৩) নামের এক গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

‎বুধবার (১৮ মার্চ) বিকেলে উপজেলার মঘিয়া ইউনিয়নের খলিশাখালী গ্রামে এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ জানায়, উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান ও এএসআই ইমদাদুল ইসলামের নেতৃত্বে সাত সদস্যের একটি দল খলিশাখালী গ্রামের মৃত গফফার শেখের ছেলে ওয়ারেন্টভুক্ত আসামি নাদীম শেখকে (৩৩) গ্রেফতার করতে তার বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশ নাদিমকে গ্রেফতার করে নিয়ে আসার সময় তার ছোট ভাই সাগর শেখ দা দিয়ে পুলিশের ওপর হামলা চালায়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, তাদের হামলায় পুলিশ কনস্টেবল রাজু খানের ডান হাত গুরুতর জখম হয়। পরে নাদিম ও সাগর দুজনেই দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আহত কনস্টেবল রাজু খানকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠান।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুর রহমান জানান, পলাতক আসামিদের গ্রেফতার এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধারে পুলিশ অভিযান শুরু করেছে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর