Tuesday 17 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২৬ ১৭:৪৭

রাজশাহী: রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় পরিত্যক্ত অবস্থায় ২১টি ককটেল ও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) রাত পৌনে ১টার দিকে থানার রেলওয়ে মাঠের উত্তর পাশে একটি লেবুবাগানে এই অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করে র‌্যাব-৫-এর একটি দল।

সকালে এক বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, অভিযান চলাকালে সেখানে পরিত্যক্ত অবস্থায় দুটি প্লাস্টিকের বস্তা দেখতে পান র‌্যাব সদস্যরা। বস্তাগুলোতে বিস্ফোরক থাকতে পারে, এমন সন্দেহ হলে ঘটনাস্থলে র‌্যাব-৫-এর বম্ব ডিসপোজাল ইউনিটকে ডাকা হয়। পরে বম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা বস্তা দুটি পরীক্ষা করে ২১টি ককটেল সদৃশ বস্তু শনাক্ত করেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

অভিনেতা শামস সুমন আর নেই
১৭ মার্চ ২০২৬ ১৯:৪১

আরো