Monday 16 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোনায় প্রশাসনের অভিযানে ৩৫ স্থাপনা উচ্ছেদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৬ ১৬:৫৫

চলছে উচ্ছেদ কার্যক্রম।

নেত্রকোনা: জেলার দুর্গাপুরে এক অভিযানে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের জায়গায় অবৈধভাবে নির্মিত ৩৫টি স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন।

সোমবার (১৬ মার্চ) দুপুরে দুর্গাপুর পৌর শহরের উৎরাইল এলাকায় উপজেলা প্রশাসন ও সওজ বিভাগের যৌথ উদ্যোগে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান জানান, সরকারি আইন উপেক্ষা করে দীর্ঘদিন ধরে সওজের জায়গা দখল করে সেখানে দোকানপাট নির্মাণ করে ব্যবসা পরিচালনা করা হচ্ছিল। কিছু স্থাপনায় বসবাসও করা হচ্ছিল। এসব অবৈধ স্থাপনা চিহ্নিত করে উচ্ছেদ করা হয়েছে।

তিনি বলেন, ‘সওজের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ সম্পূর্ণ বেআইনি। এ ধরনের অবৈধ দখল উচ্ছেদের অভিযান অব্যাহত থাকবে।’

বিজ্ঞাপন

অভিযানে সওজের উপবিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম মিত্র, দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা, থানা-পুলিশের সদস্য এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর