Sunday 15 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে কলেজছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২৬ ১৮:৪৯

সোহেল শেখ

ফরিদপুর: ফরিদপুরে কলেজ ছাত্রীকে জোড়পূর্বক অপহরণ করে তুলে নিয়ে ধর্ষণের দায়ে সোহেল শেখ (৩৮) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।

রোববার (১৫ মার্চ) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ আদেন দেন। আদালত চলাকালে দণ্ডপ্রাপ্ত সোহেল শেখ আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্রে জানা যায়, ফরিদপুরের বোয়ালমারী কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীকে কলেজে আসা যাওয়ার পথে উক্ত্যক্ত ও কুপ্রস্তাব দিত সোহেল শেখ। ওই কলেজ ছাত্রী রাজি না হওয়ায় সোহেল শেখ ক্ষিপ্ত হয়ে তার সহযোগীদের নিয়ে ২০১৬ সালের ১০ সেপ্টেম্বর ওই কলেজ ছাত্রী প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে জোড়পূর্বক তাকে মাইক্রেবাসে তুলে নিয়ে যায়।

বিজ্ঞাপন

পরে ওই কলেজ ছাত্রীকে বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণ করে। কয়েকদিন পর ওই কলেজ ছাত্রী সেখান থেকে কৌশলে পালিয়ে বাড়িতে আসে। এ ঘটনায় ওই কলেজ ছাত্রীর বাবা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ফরিদপুরের আদালতে মামলা দায়ের করেন। দীর্ঘ সাক্ষী ও শুনানি শেষে সোহেল শেখকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালতের বিচারক।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটার (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূইয়া রতন রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, এই রায়ে রাষ্ট্রপক্ষ সস্তুষ্টি প্রকাশ করে ও এই রায়ের মাধ্যমে এ ধরনের অপরাধ সমাজ থেকে নির্মূল হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর