Sunday 15 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোরে চুরি হওয়া নবজাতক উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২৬ ১৮:৫০

উদ্ধার হওয়া নবজাতক। ছবি: সংগৃহীত।

নাটোর: নাটোরের লালপুর থেকে চুরি হওয়া এক মাস বয়সী কন্যা শিশু নিঝুম উদ্ধার হয়েছে।

রোববার (১৫ মার্চ) সকালে উপজেলার লক্ষণবাড়িয়া এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

এর আগে, শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় একই উপজেলার নবীনগর গ্রাম থেকে শিশুটি চুরি হয়।

লালপুর থানার ওসি মুজিবুর রহমান জানান, শনিবার সকালে ১৫ বছর বয়সী এক কিশোরী দিনমজুর জালাল উদ্দিনের বাড়িতে আসে। মেয়েটি নিজেকে অসহায় দাবি করে আশ্রয় প্রার্থনা করে। মানবিক দিক বিবেচনা করে জালাল উদ্দিনের পরিবার কিশোরীকে বাড়িতে থাকতে দেন।

কিন্তু সন্ধ্যার দিকে ঐ কিশোরী সবার অগোচরে ঘরে থাকা জালাল উদ্দিনের এক মাস বয়সী কন্যা নিঝুমকে নিয়ে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেও কারও সন্ধান পায়নি।

বিজ্ঞাপন

বিষয়টি তারা পুলিশকে জানালে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়। পরে রবিবার সকালে একই উপজেলার লক্ষণবাড়িয়া এলাকায় রাস্তার পাশে শিশুটিকে ফেলে রেখে যায় চোর।

সেখান থেকে এক নারী শিশুটিকে উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ও শিশুটির মা বাবা শিশুটিকে নিজেদের হেফাজতে নেয়। বিষয়টি তদন্তের জন্য শিশু ও তার পরিবারের লোকজনকে থানায় আনা হয়েছে। চোরকে শনাক্তের জন্য পুলিশ তৎপরতা চালাচ্ছে।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর