Sunday 15 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২৬ ১৭:২৮

ছবি: সংগৃহীত।

সুনামগঞ্জ: ‘নিরাপদ খাদ্য নিশ্চিত করি, ভোক্তার আস্থা গড়ে তুলি’ এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে।

রোববার ( ১৫ মার্চ) সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সুনামগঞ্জ জেলা শাখার সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড.মোহাম্মদ ইলিয়াস মিয়া। র‌্যালির পরে জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আয়েশা আক্তার, স্বাগত বক্তব্য দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম মাসুদ।

বিজ্ঞাপন

এছাড়াও বক্তব্য দিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর এর উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক, সুনামগঞ্জ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হাসান, ক্যাব এর সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর