Friday 22 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় হোটেল কক্ষ থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২৬ ০০:০২

মরদেহ। প্রতীকী ছবি

খুলনা: জেলার সদর উপজেলার একটি হোটেল থেকে জীবন কুন্ডু (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৪ মার্চ) রাত পৌনে ৮টার দিকে সোসাইটি হোটেলের চতুর্থ তলার ২০ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত ব্যক্তি নগরীর লবনচরা থানাধীন রিয়া বাজার এলাকার বাসিন্দা রবিন কুন্ডুর ছেলে। খুলনার আক্তার চেম্বারে তার টেইলার্সের ব্যবসা আছে। মাঝে মধ্যে তিনি বাড়ি এবং হোটেলে থাকতেন।

খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন জানান, মরদেহের পাশ থেকে একটি কীটনাশকের বোতল উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর