Saturday 14 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ মার্চ ২০২৬ ১৬:৫০ | আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১৬:৫৭

রাজশাহী: রাজশাহী মহানগরীর শালবাগান এলাকায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে সাব্বির (২৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকালে সিটি গ্যারেজের পেছনে ইসমাইল হোসেনের নির্মাণাধীন চারতলা ভবনে এ দুর্ঘটনা ঘটে।

মৃত সাব্বির মহানগরীর মালদা কলোনি এলাকার আব্দুল্লাহর ছেলে। তার ঘরে স্ত্রী ও পাঁচ বছর বয়সী এক ছেলে ও তিন বছর বয়সী এক মেয়ে রয়েছে।

সাব্বিরের বড় ভাই শাকিল আহমেদ জানান, তারা দুজনই ভবনের চতুর্থ তলায় কাজ করছিলেন। এ সময় সাব্বির পাটা তুলতে গিয়ে হঠাৎ পা পিছলে পাশের একটি দোতলা ভবনের ছাদে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সাব্বিরের বাবা আব্দুল্লাহ বলেন, সকালে তিনি কাজের জায়গায় এসে ছেলের সঙ্গে দেখা করে যান। কিছুক্ষণ পর খবর পান যে, তার ছেলে ছাদ থেকে পড়ে মারা গেছেন।

বিজ্ঞাপন

ভবন মালিক ইসমাইল হোসেন জানান, তিনি বাজারে ছিলেন। সেখানেই খবর পান যে তার ভবনে কাজ করার সময় এক শ্রমিক ছাদ থেকে পড়ে মারা গেছেন।

চন্দ্রিমা থানার এসআই জিয়াউর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছাদ থেকে পড়ে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর