Saturday 14 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ মার্চ ২০২৬ ১৬:২১

মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, খুলনা।

খুলনা: চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ না পাওয়ার অভিযোগে খুলনাসহ ১৫ জেলায় পদ্মা, মেঘনা ও যমুনা তেল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও বিপণন স্বেচ্ছায় বন্ধ রেখেছেন জ্বালানি ব্যবসায়ীরা।

শনিবার (১৪ মার্চ) সকাল ৮টা থেকে তারা এই কর্মসূচি পালন করছেন।

ব্যবসায়ীদের অভিযোগ, গত কয়েকদিন ধরে প্রতিটি পাম্পের চাহিদার তুলনায় ডিপো থেকে অর্ধেকেরও কম জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। এ কারণে পাম্প মালিকেরা এ সিদ্ধান্ত নিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে খুলনা বিভাগীয় জ্বালানি তেল পরিবেশক সমিতির সিনিয়র সহসভাপতি শেখ মুরাদ হোসেন বলেন, ‘আগে প্রতিটি ডিপো থেকে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত তেল সরবরাহ করা হতো। কিন্তু বর্তমানে বৈশ্বিক সংকটের অজুহাত দেখিয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) নির্দেশনায় চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করা হচ্ছে না। এ কারণে জ্বালানি ব্যবসায়ীরা স্বেচ্ছায় তেল উত্তোলন ও বিপণন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর