ঢাকা: রাজধানীর হাজারীবাগে সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (১৩ মার্চ) দুপুরে রাজধানীর হাজারীবাগ পার্কে সুবিধাবঞ্চিতদের হাতে এসব ঈদ সামগ্রী তুলে দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি এবং জাতীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ও হাজারীবাগ দক্ষিণ থানার আমীর আখতারুল আলম সোহেলের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি অ্যাডভোকেট জোবায়েদুর রহমান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরী দক্ষিণের মজলিসে শূরার সদস্য অ্যাডভোকেট মো. জসীম উদ্দিন তালুকদার ও ২২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার মুহাম্মদ আব্দুল হাকিম খান।
এ সময় আরও উপস্থিত ছিলেন থানা নায়েবে আমীর আব্দুল হালিম মৃধা ও থানা বায়তুল মাল সম্পাদক ইঞ্জিনিয়ার গুলজার রহমানসহ স্থানীয় নেতারা।