Friday 13 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধর্ষণচেষ্টার সালিসে ৫ হাজার টাকা ও ৫০টি জুতার বাড়িতে মীমাংসা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৬ ১১:৫৫ | আপডেট: ১৩ মার্চ ২০২৬ ১১:৫৭

ছবি: সংগৃহীত

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় দশকানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণসালিসচেষ্টার দায়ে রিপন (৩৫) নামের এক ভ্যান চালককে ৫০ জুতার বাড়ি ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেমায়েদ উদ্দিন নান্নু তালুকদার সালিস বৈঠক বসিয়ে এ রায় দেন।

মঙ্গলবার (১০ মার্চ) রাতে উপজেলার লালুয়া ইউনিয়নের দশকানি গ্রামে এ ঘটনা ঘটে।

পরে স্থানীয় এক প্রভাবশালী জনসম্মুখে ওই ব্যক্তিকে ৫০টি জুতার বাড়ি দিয়ে এ রায় কার্যকর করেন।

সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক হয়েও সালিস বৈঠক করায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে তিনি প্রভবাশালী হওয়ায় ওই এলাকায় কেউ মুখ খুলতে রাজি হয়নি।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ওই এলাকার একটি বাড়িতে ইফতারের আয়োজন ছিলো। চারিপাড়া গ্রামের রিপন সেই দাওয়াতে গিয়ে আত্মীয়তার সুবাদে ওই শিক্ষার্থীর ঘরে গিয়ে তাকে জাপটে ধরে অন্ধকার স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে শিক্ষার্থীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে আটক করে।

এ ঘটনায় দশকানি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নান্নু তালুকদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ বলেন, বিষয়টি খোঁজ নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর