Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তিস্তা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন, গ্রেফতার ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৬ ০৯:৩৩ | আপডেট: ১১ মার্চ ২০২৬ ০৯:৫৫

গ্রেফতার ৫ জন। ছবি সংগৃহীত।

নীলফামারী: নীলফামারীর ডিমলায় তিস্তা নদী থেকে অবৈধভাবে বোমা মেশিন দিয়ে পাথর তোলায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ডিমলা থানার এসআই পঙ্কজ চন্দ্র বর্মন বাদী হয়ে ১০ জনের বিরুদ্ধে খনি ও খনিজ সম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন-১৯৯২ এর ৫ ধারায় মামলা দায়ের করেন।

সোমবার (৯ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার টেপা খড়িবাড়ী ইউনিয়নের গুঞ্জর খাঁ দিঘীরপাড় সংলগ্ন বালুর চর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে ডিমলা থানার অফিসার ইন চার্য (ওসি) শওকত আলী সরকার বিষটি নিশ্চিত করেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, পূর্ব খড়িবাড়ি দিঘীর পাড় গ্রামের সাইফুল ইসলামের ছেলে তারিকুল ইসলাম (২৬), মৃত মফিজ উদ্দিনের ছেলে আলিয়ার রহমান (৪৫), মৃত মোহাম্মদ আলীর ছেলে তাইজুল ইসলাম (৪৫), মশিয়ার রহমানের ছেলে মিজানুর রহমান (৩৫) এবং নুর ইসলামের ছেলে আব্দুল মান্নান (৩৫)।

বিজ্ঞাপন

অভিযান পরিচালনার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও পাঁচজন পালিয়ে যায়। পালানোর সময় তারা পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত বোমা মেশিন ট্রলিতে তুলে নিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

ওসি শওকত আলী আরও বলেন, মঙ্গলবার বিকেলে তাদেরকে খনিজ সম্পদ অধিদফতরের দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর