বাগেরহাট: সুন্দরবন থেকে লোকালয়ে এসে সোহরাব ফরাজী নামের এক কৃষকের আস্ত ছাগল গিলে ফেলেছে অজগর সাপ।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে বাগেরহাটের শরণখোলা উপজেলার রসুলপুর গ্রামের বনসংলগ্ন ভোলা নদীর চরে এ ঘটনা ঘটে।
তখন স্থানীয়রা সাপটিকে আঘাত করায় অসুস্থ হয়ে পড়ে। পরে অবশ্য স্থানীয়দের সহায়তায় কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি) সদস্যরা সাপটি উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করে।
পূর্ব সুন্দরবন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসসিএফ) মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে সিপিজি সদস্য সগির সওদাগর জানান, সাপটি কিছুটা অসুস্থ হয়ে পড়েছে। বনবিভাগের মাধ্যমে সাপটি সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
অপরদিকে ক্ষতিগ্রস্ত সোহরাব ফরাজী জানান, সুন্দরবন থেকে আসা অজগরটি তার সখের ছাগলটি আস্ত গিলে ফেলেছে। এতে তিনি অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন।