Tuesday 10 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ বনদস্যু আটক

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১০ মার্চ ২০২৬ ২০:৪০

বাগেরহাট: সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র ও গুলিসহ বনদস্যু দয়াল বাহিনীর একজন সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে কোস্টগার্ড পশ্চিম জোনের নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট আশিকুল ইসলাম ইমন এক প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত দয়াল বাহিনীর এক সদস্য রসদ সরবরাহের জন্য সুন্দরবনে প্রবেশ করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় কোস্টগার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ানের দাকোপ থানাধীন শিবসা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ওই এলাকা থেকে সুন্দরবনের বনদস্যু দয়াল বাহিনীর সদস্য আবদুল হালিমকে আটক করা হয়।

বিজ্ঞাপন

পরবর্তীতে আটককৃতের তথ্যের ভিত্তিতে, দুপুর ১টায় দাকোপের টাকাতোলা খাল সংলগ্ন এলাকা হতে ১টি একনলা বন্দুক ও ৪ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়।

আটক ডাকাত আব্দুল হালিম (৩৬) সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে দয়াল বাহিনীর সাথে দস্যুতা ও তাদেরকে অস্ত্র-গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল। জব্দকৃত আলামত ও আটককৃত কে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, দস্যুদের উদ্দেশে বলতে চাই, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর