Monday 09 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে পুকুরে মাছ ধরতে গিয়ে মিলল পাথরের প্রাচীন মূর্তি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৬ ০৯:৪৬

টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড়চওনা এলাকার ‘মোটের পুকুর’ থেকে পাথরের তৈরি একটি মূর্তি উদ্ধার হয়েছে।

রোববার (৮ মার্চ) সারাদিন পুকুর সেচ দিয়ে মাছ ধরার সময় জালে হঠাৎ করে পাথরের মূর্তি উঠে আসে।

এলাকাবাসীরা জানান, প্রায় এক বছর আগে ভেকু দিয়ে পুকুরটি খনন করা হয় এবং পরে সেখানে মাছ চাষ শুরু করা হয়। স্থানীয়দের ধারণা, মূর্তিগুলো প্রাগৈতিহাসিক বা প্রাচীন আমলের হতে পারে।

এ খবর উপজেলা প্রশাসনকে জানানো হলে সহকারী কমিশনার (ভূমি) শামসুন্নাহার শিলা (রোববার) রাত ১২টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন। পরে তিনি স্থানীয়দের কাছ থেকে মূর্তিটি জব্দ করে উপজেলা প্রশাসনের হেফাজতে নিয়ে যান।

বিজ্ঞাপন

সহকারী কমিশনার (ভূমি) শামসুন্নাহার শিলা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পাথরের মূর্তিটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হতে পারে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে মূর্তিগুলোর প্রকৃত ইতিহাস ও গুরুত্ব নির্ধারণ করা হবে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর