Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে গণেশ পাল হত্যা, গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৬ ১০:০৭ | আপডেট: ৮ মার্চ ২০২৬ ১১:৪৮

দুইজনকে গ্রেফতার করে পুলিশ।

কক্সবাজার: কক্সবাজার শহরের দক্ষিণ সাহিত্যিকা পল্লি এলাকায় গণেশ পাল হত্যা মামলার দুই অভিযুক্তকে ঘটনার ১৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে জেলা পুলিশ।

রোববার (৮ মার্চ) ভোররাত সাড়ে ৪টার দিকে সদর উপজেলার পিএমখালী এলাকায় অভিযান চালিয়ে জিসান ও বাদশা নামে দুজনকে গ্রেফতার করা হয়।

কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ছমি উদ্দিন বলেন, ‘জিসানের কথিত প্রেমিকা ও তার ভগ্নিপতিকে প্রথমে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জিসান ও বাদশাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার বলেন, ‘কয়েক ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনার পর এই সাফল্য আসে। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।’

বিজ্ঞাপন

তিনি জানান, শনিবার দুপুর আড়াইটার দিকে চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে দক্ষিণ সাহিত্যিকা পল্লি এলাকায় গণেশ পালকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

সংসদে ৭ বিল পাস
৭ এপ্রিল ২০২৬ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর