Wednesday 04 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধায় চাঁদাবাজির মামলায় বিএনপির ৩ নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২৬ ২১:৫৭

গ্রেফতার তিন বিএনপি নেতা।

গাইবান্ধা: গাইবান্ধার সাঘাটা উপজেলায় চাঁদাবাজির অভিযোগে বোনারপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৪ মার্চ) তাদের গ্রেফতার করে পুলিশ। এর আগে, মঙ্গলবার (৩ মার্চ) রাত ৮টার দিকে বোনারপাড়া ইউনিয়নের তেলিয়ান গ্রামের একটি এগ্রোভেট কারখানায় ২ লাখ চাঁদা দাবিতে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়। এ ঘটনায় কারখানার মালিকের করা মামলার ভিত্তিতে তাদের গ্রেফাতর করা হয়।

গ্রেফতার আসামির হলেন- সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের বিএনপির সাংগঠনিক সম্পাদক সম্রাট মিয়া, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হাসান কবির এবং বোনারপাড়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সুজন আহমেদ শিপন।

বিজ্ঞাপন

পুলিশ এবং ‎স্থানীয় সূত্রে জানা যায়, সাঘাটার তেলিয়ান গ্রামের বিসিআইসির ডিলার শরিফুল ইসলাম মোল্লার মালিকানাধীন ‘মোল্লা এগ্রো ফার্ম’-এ মাছের প্রি-মিক্স খাদ্য উৎপাদন করা হয়। অভিযুক্ত বিএনপির নেতারা কারখানায় এসে বিভিন্ন কাগজপত্র দেখতে চান। ডিলার জানতে চাইলে তারা কিসের কাগজ দেখতে চান,  জবাবে তারা বলেন, ‘এই কারখানায় কী হয় তা তারা জানেন এবং কাগজপত্র না দেখালে তাকে থানায় নিয়ে যাওয়া হবে। এক পর্যায়ে তারা তার হাত ধরে মালিককে ফোন দিতে চাপ সৃষ্টি করেন।’

মোল্লা এগ্রো ফার্মের মালিক শরিফুল ইসলাম মোল্লা জানান, গ্রেফতার ব্যক্তিরা কারখানায় এসে ম্যানেজারের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কারখানায় গিয়ে ভয়ভীতি প্রদর্শন ও তারা আমাদের উপরে হামলা করে। পরে ৯৯৯ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে আসে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যান। ঘটনার পরেই সাঘাটা থানায় লিখিত এজাহার জমা দেন তিনি।

সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুর রহমান জানান, সাঘাটা থানায় ২ লাখ টাকার চাঁদার দাবির একটি লিখিত অভিযোগ পেয়ে বোনারপাড়া এলাকা থেকে তাদের তিনজনকে আটক করা হয়। পরে অভিযোগের সত্যতা মিললে তাদের গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়। মামলাটি তদন্ত করছেন গাইবান্ধা গোয়ান্দা পুলিশ (ডিবি)।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর