Saturday 18 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাবনায় ৩ দিনব্যাপী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম আবির্ভাব মহোৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২৬ ০৯:৫৯

পাবনা: দেশের বিভিন্ন জেলা থেকে আগত ভক্তবৃন্দের মেলবন্ধনের মধ্য দিয়ে পুণ্য দোল-পূর্ণিমা তিথিতে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮ তম শুভ আবির্ভাব-বর্ষ-স্মরণ মহোৎসব শুরু হয়েছে পাবনায়।

উৎসবের দ্বীতিয় দিন মঙ্গলবার (৩ মার্চ) ঊষালগ্নে মাঙ্গলিকী ও প্রভাতে সমবেত প্রার্থনার মধ্যদিয়ে শুরু হয় উৎসব। এরপর ভগবান শ্রীকৃষ্ণের দোলযাত্রা উপলক্ষে আবির লেখায় মেতে ওঠে উৎসবে আগত ভক্তবৃন্দ।

এর আগে সোমবার (২ মার্চ) পাবনার হিমাইতপুরে আশ্রম প্রাঙ্গনে শুরু হয় তিনদিনব্যাপী এই উৎসব। উৎসবের প্রথম দিনই ঠাকুর ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে উঠে আশ্রম প্রঙ্গন। বুধবার (৪ মার্চ) সন্ধায় সমবেদ প্রার্থনার মধ্যদিয়ে শেষ হবে তিন দিনব্যাপী এই উৎসব।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর