Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কক্সবাজারে তালাবদ্ধ ঘরে আগুন, ৫ লাখ টাকার ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২৬ ১৮:৪৮

কক্সবাজার: জেলার পেকুয়া উপজেলায় একটি তালাবদ্ধ বসতবাড়িতে রহস্যজনক অগ্নিকাণ্ডে আসবাবপত্রসহ পুরো ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।

সোমবার (২ মার্চ) ভোর ৫টার দিকে উপজেলার পূর্ব গোঁয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নিলুফা ইয়াসমিন একই এলাকার মৃত নুরুল আমিনের মেয়ে। পরিবার সূত্রে জানা গেছে, গত ২ মাস ধরে তিনি ও তার ছেলে সাইমন ঢাকায় অবস্থান করছিলেন। এ সময় বাড়িটি তালাবদ্ধ ছিল।

পরিবারের অভিযোগ, বাড়িতে কেউ না থাকার সুযোগে স্থানীয় কয়েকজন ব্যক্তি অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে টমটমের ব্যাটারি চার্জ করতেন। বিষয়টি জানাজানি হলে বিদ্যুৎ কর্তৃপক্ষ তাদের জরিমানা করে। পরে তারা নিলুফা ইয়াসমিন ও তার ছেলের কাছে বৈধভাবে বিদ্যুৎ সংযোগ নেওয়ার অনুমতি চান। তবে অনুমতি না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে বসতবাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছে পরিবার।

বিজ্ঞাপন

ভুক্তভোগীর ভাই হারুনুর রশিদ বলেন, ‘আমাদের বিধবা বোনের শেষ আশ্রয় এই বসতবাড়িটাই শত্রুরা পুড়িয়ে দিয়েছে। শুধু আগুন দিয়েই ক্ষান্ত হয়নি, আলামত নষ্ট করতে গাছ-বাঁশ কিনে এনে ঘেরাবেড়া দিয়ে ভস্ম সরানোর চেষ্টাও করেছে।’

তিনি আরও দাবি করেন, বিদ্যুৎ সংযোগ নিয়ে বিরোধই আগুন দেওয়ার মূল কারণ এবং ঘটনাটি পূর্বপরিকল্পিত।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল আলম বলেন, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর