Sunday 01 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেরিন ড্রাইভে ট্যুরিস্ট জিপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১ মার্চ ২০২৬ ২১:৫৫

নিহত হাফেজ অলি উল্লাহর মরদেহ।

কক্সবাজার: মেরিন ড্রাইভ সড়কে ট্যুরিস্ট জিপের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী হাফেজ অলি উল্লাহর (৪০) মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলচালক আমির হোসেন (ওরফে আমিরু) গুরুতর আহত হয়েছেন।

রোববার (১ মার্চ) দুপুর ২ টার দিকে মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অলি উল্লাহ টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের করাচি পাড়ার বাসিন্দা। আহত আমির হোসেন একই ইউনিয়নের সিকদার পাড়ার বাসিন্দা।

স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে একটি ট্যুরিস্ট জিপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেলের পেছনে থাকা অলি উল্লাহ ছিটকে সড়কে পড়ে যান। এতে তার চোখ ও মাথায় গুরুতর আঘাত লাগে। মোটরসাইকেলচালক আমির হোসেনও হাতে ও মাথায় আঘাত পান।

বিজ্ঞাপন

দুর্ঘটনার পর পথচারীরা দুজনকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক অলি উল্লাহকে মৃত ঘোষণা করেন। আহত আমির হোসেনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কামুক্ত।

দুর্ঘটনার পরপরই সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলে জানা গেছে।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনিপদক্ষেপ নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর