Monday 20 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা, অভিযুক্ত আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২৬ ১৬:৫৯ | আপডেট: ১ মার্চ ২০২৬ ১৯:০৫

অভিযুক্ত বরকত শেখ

রাজবাড়ী: রাজবাড়ী সদর উপজেলায় মাদক সেবনে বাধা দেওয়ায় এক ব্যক্তির লাঠির আঘাতে মো. সমশের আলী শেখ (৬৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত বরকত শেখকে (৫০) আটক করা হয়েছে।

রোববার (১ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের গৌরিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সমশের শেখ মৃত সোবাহান শেখের ছেলে। অভিযুক্ত বরকত একই গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহীদওহাবপুর ইউনিয়নের পশ্চিম গৌরিপুর এলাকার বাসিন্দা বরকত শেখ দীর্ঘদিন ধরে এলাকায় মাদকসেবন করে আসছিলেন। এই মাদক সেবনে তাকে বাধা দিয়েছিল প্রতিবেশী সমশের শেখ। সেহরি শেষে ফজরের নামাজ পড়ে বাড়ি ফিরে সমশের শেখ দেখেন বরকত শেখ তার ছেলে-বউয়ের ঘরের দরজা ও বেড়া ভাঙচুরের চেষ্টা করছেন। এতে বাধা দিলে বরকত লাঠি দিয়ে তাকে মারধর করে এবং বাড়ির পাশের বাঁশঝাড়ে নিয়ে গিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার জিয়াউর রহমান জানান, অভিযুক্ত বরকত শেখকে আটক করা হয়েছে। নিহতের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে এবং ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর